দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির গুইমারা বিজিবি সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের অভিযানে বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।
বুধবার (৭ অক্টোবর) সকালে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, সিগারেট, ইয়াবাসহ বিভিন্ন ধরনের তামাকজাত মাদকদ্রব্য ছিল।
মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন বিজিবির চট্টগ্রাম দক্ষিণ রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
এ সময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে গুইমারা সেক্টর কমান্ডারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএস/